আন্তর্জাতিক

জলবায়ু সম্মেলনের ফাঁকে পুতিন-ওবামার বৈঠক

পুতিন-ওবামার বৈঠক
পুতিন-ওবামার বৈঠক

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা প্যারিসে জলবায়ু সম্মেলনের ফাঁকে সোমবার বৈঠক করেছেন।

মস্কো এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। সূত্র: এএফপির

বিশ্বের ক্ষমতাধর এ দুই নেতা চলতি মাসে এ নিয়ে দ্বিতীয়বার বৈঠক করলেন। আগের বৈঠকটি হয়েছিল তুরস্কে জি-২০ সম্মেলনের সময়। সিরিয়া ও ইউক্রেন সংকটের কারণে মস্কো ও ওয়াশিংটনের সম্পর্কে উত্তেজনা থাকায় ওবামা-পুতিন বৈঠকের বাড়তি গুরুত্ব রয়েছে।

এদিকে, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে গতকাল বৈঠক করতে রাজি হননি রুশ প্রেসিডেন্ট পুতিন।

প্যারিস সম্মেলনের এক ফাঁকে পুতিনের সঙ্গে বৈঠকের প্রস্তাব দেন এরদোয়ান। তবে সেটা প্রত্যাখ্যান করেছেন পুতিন।

গত মঙ্গলবার তুর্কি ক্ষেপণাস্ত্রের আঘাতে রুশ বিমান ভূপাতিত করা এবং এক পাইলটের নিহত হওয়ার ঘটনায় তিনি এরদোয়ানকে তিরস্কার করছেন বলে জানিয়েছে মস্কো।

এদিকে, তুর্কি কর্তৃপক্ষ জানিয়েছে, তারা ওই যুদ্ধবিমান ভূপাতিত করার ঘটনায় ক্ষমা চাইবে না। রাশিয়া ওই ঘটনার পর তুরস্কের ওপর অর্থনৈতিক অবরোধ আরোপ করেছে, বিষয়টি নিয়ে দুই দেশের প্রেসিডেন্টের মধ্যে কথার লড়াই চলছে।

তুরস্কের প্রধানমন্ত্রী আহমেদ দাভুতোগলু গতকাল বলেন, সিরিয়া সীমান্তে রুশ যুদ্ধবিমান ভূপাতিত করার জন্য তুরস্ক ক্ষমা চাইবে না।

তবে সংকট নিরসনের জন্য তারা মস্কোকে ‘প্রতিশোধমূলক’ অবরোধ আরোপের বিষয়টি পুনর্বিবেচনার আহ্বান জানান।

ব্রাসেলসে ন্যাটোর প্রধান জেনস স্টোলেনবার্গের সঙ্গে আলোচনার পর এক যৌথ সংবাদ সম্মেলনে আহমেদ দাভুতোগলু বলেন, ‘আমাদের আকাশ ও সীমান্তের নিরাপত্তা দেয়া আমাদের সরকারের কেবল অধিকারই নয় দায়িত্বও। এ দায়িত্ব পালনের জন্য তুরস্কের কোনো প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী ক্ষমা চাইবেন না।’

মোদি-ওবামা বৈঠক: প্যারিস সম্মেলনের ফাঁকে গতকাল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ওবামা। পরে ওবামা সাংবাদিকদের বলেন, জলবায়ু পরিবর্তন যে জরুরি হুমকি সে বিষয়ে তারা দুজন একমত হয়েছেন।

মোদি তাকে জানিয়েছেন, ভারতে উন্নয়ন ও পরিবেশগত সুরক্ষা নিশ্চিত করার বিষয়টি হাত ধরাধরি করে এগোবে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ