আন্তর্জাতিক

বৈশ্বিক উষ্ণতা নিরাপত্তা-অর্থনীতির জন্য আগুয়ান ঝুঁকি: ওবামা

বারাক ওবামা
বারাক ওবামা

বৈশ্বিক উষ্ণতা নিরাপত্তা ও অর্থনীতির জন্য আগুয়ান ঝুঁকি সৃষ্টি করেছে –সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।

গতকাল প্যারিসে ঐতিহাসিক জলবায়ু সম্মেলনে যোগ দিয়ে এ সতর্কতার কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বৈশ্বিক তাপমাত্রা কমাতে মানুষ প্রয়োজনীয় কঠোর সিদ্ধান্ত নেবে বলে বিশ্বাস ওবামার।

তাপমাত্রা কমানো না গেলে অদূর ভবিষ্যতে ভয়াবহ বিপদ হতে পারে—এ কথা উল্লেখ করে ওবামা বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে উদ্ভূত অর্থনৈতিক ও নিরাপত্তা ঝুঁকি এখন সামাল দিতে হবে।

বৈশ্বিক তাপমাত্রা কমাতে কোন দেশ কী করবে, কে কত কার্বন নিঃসরণ কমাবে, কোন ধনী দেশ পরিবেশবান্ধব জলবায়ু তহবিলে কত অর্থ দেবে, তা নিয়ে প্যারিসে চলছে দর-কষাকষি আর চুলচেরা বিশ্লেষণ।

কার্বন নিঃসরণ কমাতে একটি চুক্তিতে পৌঁছাতে প্যারিসে রাষ্ট্রগুলোর সমঝোতার আলোচনা শুরু হয়েছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ