আন্তর্জাতিক

আইএস ব্রিটেনের জন্য হুমকি: ক্যামেরন

ডেভিড ক্যামেরন
ডেভিড ক্যামেরন

আইএসকে ব্রিটেনের জন্য হুমকি উল্লেখ করে প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেছেন, এক বছরেরও বেশি সময় ধরে ইরাকে ব্রিটিশ যুদ্ধবিমানগুলো অভিযান পরিচালনা করবে।

এর আগে গতকাল সিরিয়ায় আইএস বিরোধী লড়াইয়ে জার্মানির সামরিক সহায়তার পরিকল্পনা অনুমোদন দেয় দেশটির মন্ত্রিসভা।

এদিকে, সিরিয়ায় জঙ্গি সংগঠন আইএসের বিরুদ্ধে বিমান হামলায় যুক্তরাজ্যের অংশ নেয়া না নেয়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে দেশটির পার্লামেন্টে ভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বুধবার ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সে ১০ ঘণ্টাব্যাপী বিতর্কের পর চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে পার্লামেন্ট সদস্যরা ভোট দেবেন।

রক্ষণশীল দলের কয়েকজন এমপি প্রস্তাবটির বিপক্ষে ভোট দিতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

লেবার দলের প্রধান জেরমি করবিনও অভিযানের বিরোধিতা করেছেন। তবে তার দলের সদস্যরা স্বাধীনভাবে প্রস্তাবটির পক্ষে বিপক্ষে ভোট দিতে পারবেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ