বিশ্বের নেতৃস্থানীয় ১০০ চিন্তাবিদের তালিকায় এবার স্থান পেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনভিত্তিক সাময়িকী ‘ফরেন পলিসিতে’ এ তালিকা প্রকাশ করেছে। এ বছর ডিসিশন মেকার্স বিভাগে ১৩ জনের মধ্যে ১১তম স্থানে রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরিবেশ সুরক্ষাকে জাতীয় অগ্রাধিকার হিসেবে স্থান দেয়ায় তাকে এ তালিকায় অন্তর্ভূক্ত করা হয়েছে।
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব নিয়ে সচেতনতা তৈরিতে ভূমিকার জন্য যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ভিত্তিক সময়িকি ফরেন পলিসি'র করা বৈশ্বিক ১০০ চিন্তাবিদের তালিকায় স্থান পেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ বছর সাময়িকীটির 'ডিসিশন মেকার্স' ক্যাটাগরিতে বিশ্বের শীর্ষ ১৩ জনের মধ্যে রয়েছেন তিনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেয়া পরিবেশ সম্পর্কিত বিভিন্ন পদক্ষেপের সংক্ষিপ্ত বর্ণণা দেয়া হয় ফরেন পলিসিতে।
এতে বলা হয়, সারাবিশ্বে তুলনায় বাংলাদেশে মাত্র দশমিক ৩ শতাংশ কার্বন নির্গমন হলেও ২০৫০ সালের মধ্যে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে দেশটির ১ কোটি ৮০ লাখ মানুষ উদ্বাস্তুতে পরিণত হবে।
৩০% দারিদ্র্য ও অর্থনৈতিক সীমাবদ্ধতা সত্ত্বেও অলস সময় পার না করে শেখ হাসিনা পরিবেশ সুরক্ষাকে একটি জাতীয় অগ্রাধিকারের বিষয়ে পরিণত করেছেন। আর এজন্য তিনি এবছর জাতিসংঘের চ্যাম্পিয়ন অব দ্য আর্থ পুরস্কারে ভূষিত হয়েছেন।
এতে আরো বলা হয়, ২০০৯ সালে উন্নয়নশীল দেশের মধ্যে বাংলাদেশই প্রথম জলবায়ু পরিবর্তন কৌশল প্রণয়ন করে। এরপর দেশটি সাংবিধানিক একটি সংশোধনীতে প্রাকৃতিক সম্পদ সুরক্ষিত করার প্রতিশ্রুতি অন্তর্ভুক্ত করে। পরবর্তীতে বিদ্যুত সুবিধা বঞ্চিত লাখো মানুষকে সৌরশক্তির আওতায় নিয়ে আসা হয়। জলবায়ু পরিবর্তনজনিত অভিযোজনের লক্ষ্যে বাংলাদেশের বাজেটে ৬ থেকে ৭ শতাংশ বরাদ্দ রাখা হয়েছে বলেও উল্লেখ করা হয়।
সাময়িকীর একই ক্যাটাগরিতে এ বছর শেখ হাসিনার সঙ্গে রয়েছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং মৌরিতানিয়ার প্রেসিডেন্ট আমিনাহ গুরিব। ফরেন পলিসি প্রতি বছর ‘হান্ড্রেড লিডিং গ্লোবাল থিংকার্স’ শিরোনামে এ তালিকা প্রকাশ করে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: