যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি প্রতিবন্ধী সেবাকেন্দ্রে দুই বন্দুকধারীর গুলিতে ১৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১৭ জন। বুধবার স্থানীয় সময় বেলা ১১টার দিকে স্যান বার্নার্ডিনো শহরের ইনল্যান্ড রিজিওনাল সেন্টারে এ হামলার ঘটনা ঘটে।
বিবিসি থেকে জানা গেছে, হামলার পরপরই পুলিশের অভিযানে ব্যাপক গোলাগুলির মধ্যে এক নারী ও এক পুরুষ বন্দুকধারী নিহত হয়েছে।
এফবিআই পুরো বিষয়টি তদন্ত করে দেখছে। এটা জঙ্গি হামলার কোনো ঘটনা ছিল কি না- সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: