আন্তর্জাতিক

আইএসের ওপর যুক্তরাজ্যের বিমান হামলা শুরু

বিমান হামলা
বিমান হামলা

সিরিয়ায় আইএসের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা শুরু হয়েছে যুক্তরাজ্যে। বুধবার ব্রিটিশ পার্লামেন্টে সামরিক অভিযানের অনুমতি দেয়ার পরপরই এ অভিযান চালানো হয়।

বৃহস্পতিবার ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, যুক্তরাজ্যের আর.এ.এফ অ্যাক্রোটিরি ঘাঁটি থেকে কমপক্ষে ৪টি যুদ্ধবিমান এ অভিযানে অংশ নেয়। দীর্ঘ আলোচনা শেষ পার্লামেন্টের অনুমতি পাওয়ার পরপরই এ অভিযান চালানো হয়।

এর আগে আইএস জঙ্গি দমনে প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের বিমান অভিযানের প্রস্তাব পার্লামেন্টে পাস হয়। তার প্রস্তাবের পক্ষে ভোট পরে ৩২৭টি ও বিপক্ষে ২২৩টি।

বিরোধীদলের প্রধান জেরমি করবিন প্রস্তাবের বিরোধীতা করলেও তার দল লেবার পার্টির ৬৬ জন সদস্য বিমান অভিযানের পক্ষে ভোট দেন।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ