আন্তর্জাতিক

আইএস দমনে এবার সামরিক সহায়তা দেবে জার্মানি

রণতরী
রণতরী

যুক্তরাজ্যের পর এবার সিরিয়ায় আইএসবিরোধী লড়াইয়ে জার্মানির সামরিক সহায়তার পরিকল্পনায় অনুমোদন দিয়েছে দেশটির পার্লামেন্ট।

আন্তর্জাতিক গণমাধ্যেম রয়র্টাস থেকে জানা গেছে, শুক্রবার পার্লামেন্টের নিম্নকক্ষ বুনডেসটাগে প্রস্তাবটি ৪৪৫ ভোটে পাস হয়। এর বিপক্ষে ভোট পড়ে ১৪৬টি। পার্লামেন্টে এ অনুমোদনের ফলে জার্মানির ৬টি টর্নেডো জেট, রিফুয়েলিং এয়ারক্র্যাফট, একটি নৌ ফ্রিগেট ও ১২ হাজার সৈন্য সিরিয়ায় আন্তর্জাতিক বাহিনীর সঙ্গে যোগ দেবে।

বিমানবহর সিরীয় উপকূলে অবস্থানরত ফরাসী বিমানবাহী রণতরী চার্লস দ্য গলের সঙ্গে যোগ দেবে।

গত ১৩ নভেম্বর প্যারিসে রক্তাক্ত সন্ত্রাসী হামলায় ১৩০ জন নিহত হওয়ার পর ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদের অনুরোধে আইএসের বিরুদ্ধে লড়াইয়ে সহযোগিতা দেয়ার সিদ্ধান্ত নিলো বার্লিন। তবে এখনই সরাসরি কোনো অভিযানে অংশ নেবে না জার্মানি।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ