শতাব্দীর ভয়াবহ বন্যাকবলিত ভারতের তামিলনাড়ু রাজ্যের চেন্নাইয়ে বিভিন্ন এলাকায় পানি কমতে শুরু করেছে।
গত কয়েকদিন বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকার পর অনেক এলাকায় বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে।
গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যেই আজ-শনিবার চেন্নাই বিমানবন্দর থেকে কয়েকটি ফ্লাইট ছাড়ার সম্ভাবনা রয়েছে বলে জানায় কর্তৃপক্ষ।
বিমানবন্দরের রানওয়ে ও রেলস্টেশন পানির নিচে ডুবে যাওয়ায় গত মঙ্গলবার বিমান ও ট্রেন চলাচল সাময়িক বন্ধ রাখা হয়।
স্কুল, কলেজ, অফিস আদালতও বন্ধ করে দেয়া হয়।
এদিকে, বন্যাকবলিত এলাকায় ব্যাপক আকারে উদ্ধার অভিযান এবং খাবার ও ওষুধ সরবরাহ চলছে।
এ পর্যন্ত ১০ হাজারের বেশি দুর্গতকে উদ্ধার করেছে উদ্ধারকারীরা। গত কয়েকদিনের টানা বর্ষণ ও বন্যায় ২৬৯ জনের মৃত্যু হয়েছে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: