আন্তর্জাতিক

থাইল্যান্ডে আইএস জঙ্গিদের প্রবেশ, রাশিয়ার সতর্কতা

আইএস
আইএস

থাইল্যান্ডে থাকা রাশিয়ার নাগরিকদের ওপর হামলা চালাতে জঙ্গি গোষ্ঠি আইএসের ১০ সিরিয় সদস্য গত অক্টোবর মাসে থাইল্যান্ডে প্রবেশ করেছে। এ ব্যাপারে থাই পুলিশকে সতর্ক করে দিয়েছে মস্কো।

থাই পুলিশের ফাঁস হয়ে যাওয়া একটি দলিল থেকে আরো জানা গেছে, রাশিয়ার গোয়েন্দা সংস্থা তাদেরকে এ তথ্য দিয়েছে।

তবে থাইল্যান্ডে আইএসের ওই সদস্যদের উপস্থিতির বিষয়ে এখনো নিশ্চিত হতে পারেনি দেশটির পুলিশ। থাইল্যান্ডে প্রতিবছরই বহু রুশ নাগরিক ভ্রমণে যায়। ২০১৩ সালে এক কোটি পঞ্চাশ লাখ রুশ নাগরিক ভ্রমণ করে।

এদিকে, এর আগে সিরিয়া সরকারের অনুরোধে গত ৩০ সেপ্টেম্বর থেকে দেশটিতে থাকা আইএস জঙ্গিদের ওপর বিমান হামলা শুরু করে রাশিয়া।

এরপর নভেম্বরে মিশরের সিনাই উপত্যাকায় ২২৪ আরোহীবাহী একটি রুশ বিমান ভূপাতিত করার দাবি করে আইএস।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ