প্যারিসে জাতিসংঘের জলবায়ু সম্মেলনে খসড়া প্রস্তাব অনুমোদন করেছে অংশগ্রহণকারী দেশগুলো।
চার বছর ধরে আলোচনার পর ৪২ পৃষ্ঠার ওই খসড়া প্রস্তাবটি তৈরি করা হয়। জলবায়ু পরিবর্তন নিয়ন্ত্রণ ও উন্নয়নশীল দেশের জন্য জলবায়ু তহবিল বাড়ানোর বিষয়ে রূপরেখা তুলে ধরা খসড়াটি আগামী সপ্তাহে মন্ত্রীপর্যায়ের বৈঠকে চূড়ান্ত হবে।
জলবায়ু পরিবর্তন নিয়ন্ত্রণে উন্নয়নশীল দেশগুলোকে সহায়তার জন্য কীভাবে জলবায়ু তহবিল সংগ্রহ করা হবে তা নিয়েও আগামী সপ্তাহে আলোচনার কথা রয়েছে।
বিগত ২০১১ সালে ডারবানে অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু সম্মেলনে এ চুক্তির প্রাথমিক কাজ শুরু হয়।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: