আন্তর্জাতিক

লন্ডনে টিউবস্টেশনে ছুরিকাঘাতে তিন জন যাত্রী আহত

লন্ডনে টিউবস্টেশনে  হামলা
লন্ডনে টিউবস্টেশনে হামলা

লন্ডনের একটি টিউবস্টেশনে ছুরিকাঘাতে তিনজন যাত্রী আহত হয়েছেন। যাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।

শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় লেটনস্টোনে যাত্রীদের লক্ষ্য করে এ ছুরিকাঘাতের ঘটনা ঘটে। খবর বিবিসির

এর কিছু সময় পরেই পুলিশের কাছে একটি ফোন আসে এবং ৭ টা ১৪ মিনিটেই পুলিশ হামলাকারীকে আটক করে।

কাউন্টার টেরোরিজম ইউনিটের কমান্ডার রিচার্ড ওয়াল্টন বলেন, 'আমরা এ হামলাকে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে দেখছি। আমি জনসাধারণকে শান্ত কিন্তু সর্তক থাকার আহবান জানাচ্ছি।'

এদিকে, সেন্ট্রাল লাইনে চলাচলের ক্ষেত্রে ব্যাপক বিঘ্ন হচ্ছে।

লেবার পার্টির নেতা জেরেমি করবিন টুইটারে লিখেছেন, 'লেটনস্টোন ছুরিকাঘাতের ঘটনা খুবই বেদনাদায়ক।'

লিবারেল ডেমোক্রাট নেতা টিম ফ্যারন লিখেছেন, 'এ হামলা পুরোপুরি শয়তানের কাজ।'

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ