আইএস জঙ্গিদের হামলায় ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী এডেনের গভর্নর নিহত হয়েছেন। নিহত গভর্নরের নাম জাফর মোহাম্মাদ সাদ।
বিবিসি সূত্র থেকে জানা যায়, এডেনের একটি এলাকায় গভর্নরের গাড়িবহর লক্ষ্য করে হামলা হয়। এসময় বিস্ফোরণে গভর্নরসহ তার অনেক সফরসঙ্গীও নিহত হন। আইএস জঙ্গিরা পরে হামলার দায় স্বীকার করে। ইয়েমেনে হুতি বিদ্রোহীদের সঙ্গে সরকারি বাহিনীর সংঘাতের পাশাপাশি আইএস জঙ্গিদের কার্যক্রমও রয়েছে।
এদিকে, সৌদি আরবের নেতৃত্বাধীন জোটের সহায়তায় চলতি বছরের জুলাইয়ে হুতি বিদ্রোহীদের কাছ থেকে এডেন পুনর্দখল করে সরকারি সেনারা।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: