আন্তর্জাতিক

আইএসকে ধ্বংস করার অঙ্গীকার ওবামার

বারাক ওবামা
বারাক ওবামা

ইসলামিক স্টেটকে (আইএস) ‘ঠগ ও হত্যাকারী’ হিসেবে অভিহিত করে জঙ্গিগোষ্ঠীটিকে ধ্বংস করার অঙ্গীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।

ওবামা বলেন, ‘সন্ত্রাসবাদের হুমকি বাস্তব—তবে আমরা তা দমন করব।’

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়, হোয়াইট হাউসের ওভাল অফিস থেকে গতকাল রোববার টেলিভিশনে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে এ প্রত্যয়ের কথা জানান ওবামা।

ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান বার্নার্দিনোয় এক দম্পতির হামলায় গত বুধবার ১৪ জন নিহত ও ২১ জন আহত হওয়ার পর ওবামা এই ভাষণ দিলেন। তার ভাষণকে বিরল হিসেবে দেখা হচ্ছে। এ নিয়ে তৃতীয়বার ওভাল অফিস থেকে ভাষণ দিলেন তিনি।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আইএস এবং অন্য যেসব সংগঠন আমাদের ক্ষতি করার চেষ্টা করছে, আমরা তাদের ধ্বংস করব।’

ক্যালিফোর্নিয়ার গুলির ঘটনাকে ‘সন্ত্রাসবাদী কাজ’ হিসেবে অভিহিত করেছেন ওবামা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ