ভেনেজুয়েলার সাধারণ নির্বাচনে জয়ী হয়েছে দেশটির মধ্য-ডানপন্থী বিরোধী জোট। এর মধ্য দিয়ে দেশটিতে বামপন্থীদের প্রায় দুই দশকের শাসনের অবসান ঘটতে যাচ্ছে।
স্থানীয় সময় সোমবার আন্তর্জাতিক গণমাধ্যম থেকে এ তথ্য নিশ্চিত জানা যায়।
প্রেসিডেন্ট নিকোলা মাদুরো এ পরাজয় মেনে নিলেও এ ফলাফল অপ্রত্যাশিত বলে মন্তব্য করেন।
নির্বাচনের পাঁচ ঘণ্টা পর ন্যাশনাল ইলেকটোরাল কাউন্সিল ঘোষিত ফলাফলে দেখা যায়, মধ্য-ডানপন্থী জোট ১৬৭টি আসনের মধ্যে ৯৯টিতে জয়ী হয়েছে।
দেশটিতে সম্প্রতি চাল, তেল, দুধ, কফিসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের সংকট মাদুরোর দলের পরাজয়কে ত্বরান্বিত করে।
১৯৯৯ সালে প্রয়াত নেতা হুগো শ্যাভেজের নেতৃত্বে বামপন্থীরা রাষ্ট্রক্ষমতায় যায়, তারপর থেকে এটিই তাদের সবচেয়ে বড় পরাজয়।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: