আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে মুসলমানদের প্রবেশে নিষেধাজ্ঞার দাবি ট্রাম্পের

ডোনাল্ড ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রে মুসলমানদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপের দাবি করেছেন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির মনোনয়নপ্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প। ক্যালিফোর্নিয়ায় ঘটে যাওয়া গুলির ঘটনার প্রেক্ষিতে তিনি এ দাবি করেন। স্থানীয় সময় বিবিসি থেকে এ তথ্য জানা যায়।

নির্বাচনী প্রচারের এক বিবৃতিতে তিনি বলেন, আমেরিকানদের প্রতি মুসলমানদের ‘ঘৃণা’ পুরো জাতিকেই ঝুঁকিতে ফেলে দিতে পারে—উল্লেখ করে যুক্তরাষ্ট্রের বিষয়ে মুসলমানদের মনোভাব যতদিন না দেশের প্রতিনিধিরা স্পষ্ট বুঝতে পারছেন, ততোদিন এ নিষেধাজ্ঞা চালিয়ে যাওয়া উচিৎ।

পরে সাউথ ক্যারোলাইনায় এক প্রচারাভিযানে সমর্থকদের সামনে তিনি একই দাবি তোলেন।

প্রেসিডেন্ট বারাক ওবামা মুসলমানদের দূরে ঠেলে না দিয়ে তাদের সঙ্গে নিয়েই সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে জয়ী হওয়ার প্রত্যয় জানানোর পরদিনই রিপাবলিকান শিবির থেকে এমন দাবি তোলা হলো।

তার এই বক্তব্যের সমালোচনা করে এটিকে অ-মার্কিনসুলভ বক্তব্য বলে অভিহিত করেছে হোয়াইট হাউজ। হোয়াইট হাউজের এক বিবৃতিতে বলা হয়, তার এ বক্তব্য মার্কিন মূল্যবোধ ও জাতীয় নিরাপত্তার স্বার্থের পরিপন্থী।

গত ২ ডিসেম্বর ক্যালিফোর্নিয়ার সান বার্নার্ডিনো শহরের একটি প্রতিবন্ধী সেবাকেন্দ্রে গুলি চালিয়ে ১৪ জনকে হত্যার ঘটনায় যে তরুণ দম্পতিকে দায়ী করা হচ্ছে, তারা দুজনেই মুসলমান। তারা দুজনেই আইএস এর অনুসারী ছিলেন বলে মধ্যপ্রাচ্যভিত্তিক এ জঙ্গি দলটি পরে দাবি করে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ