আন্তর্জাতিক

ঝাড়খন্ডে ট্রেন-গাড়ির সংঘর্ষ, নিহত ১৩

ঝাড়খন্ড
ঝাড়খন্ড

ভারতের ঝাড়খন্ডে ট্রেন ও গাড়ির সংঘর্ষে কমপক্ষে ১৩ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার রাতে এ দুর্ঘটনা ঘটে।

মঙ্গলবার আন্তর্জাতিক গণমাধ্যম এনডিটিভি থেকে খবর নিশ্চিত জানা যায়।

সেখানকার পুলিশ জানিয়েছেন, রাহারাপ্পার মন্দির দর্শন শেষে একটি পরিবার বলেরো গাড়িতে করে ফেরার পথে রামগড় জেলার রেলক্রসিং-এ ওই পরিবারটিকে বহনকারী গাড়িটির চাকা রেললাইনে আটকে যায়। গাড়িটিতে থাকা যাত্রীরা বের হওয়ার চেষ্টা করেন। তবে সেই মুহূর্তেই দ্রুতগামী হাওড়া-ভোপাল ট্রেনটি গাড়িটিকে আঘাত করে ১০০ মিটারেরও বেশি টেনে নিয়ে যায়।

ট্রেনের আঘাতে গাড়িটি টুকরো হয়ে যায়। একটি অংশ ট্রেনের ইঞ্জিনের সঙ্গে আটকে যায়। পরবর্তী সময়ে স্থানীয়দের সহায়তায় ট্রেনের ইঞ্চিন থেকে গাড়ির অংশটিকে আলাদা করা সম্ভব হয়।

গাড়িতে থাকা আরোহীরা দুর্ঘটনাস্থলেই মারা যান। প্রায় ৩ ঘণ্টা পর ট্রেনটি ওই স্থান ছেড়ে গন্তব্যের উদ্দেশে পুনরায় যাত্রা করে।

এ ঘটনায় স্থানীয়রা তিনঘণ্টা ওই রেললাইন অবরোধ করে রাখে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ