আফগানিস্তানের কান্দাহার বিমানবন্দরে ভয়াবহ হামলায় ৯ জন নিহত হয়েছে। আহত হয়েছে ২০ জন।
বিবিসি সূত্র মতে, নিহতদের মধ্যে তিনজন বেসামরিক লোক বলে জানিয়েছেন আফগানিস্তান বিমান বাহিনী এক কর্মকর্তা। মঙ্গলবার বিকেলে চালানো এই হামলার দায় স্বীকার করেছে তালেবানরা।
অনির্ভরযোগ্য একটি বিবৃতিতে তালেবানরা দাবি করছে হামলা চালিয়ে কমপক্ষে ৮০ জনকে হত্যা করেছে তারা।
প্রাদেশিক সরকারের এক মুখপাত্র জানান, বেশ কয়েকজন জঙ্গি বিমানবন্দরের মধ্যে প্রবেশ করে হামলা চালায়। কান্দাহারের এই বিমানবন্দরের মধ্যে ন্যাটো ও আফগান সামরিক বাহিনীর যৌথ সদরদপ্তর অবস্থিত।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: