আন্তর্জাতিক

‘পারসন অব দ্য ইয়ার’ মেরকেল

অ্যাঙ্গেলা মেরকেল
অ্যাঙ্গেলা মেরকেল

টাইম ম্যাগাজিনের বিচারে ২০১৫ সালের ‘পারসন অব দ্য ইয়ার’ হয়েছেন জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল।

যুক্তরাষ্ট্রভিত্তিক সাময়িকীটি এই নির্বাচনের ক্ষেত্রে ইউরোপে শরণার্থী সংকট এবং গ্রিসের ঋণ নিয়ে সংকট মোকাবেলায় মেরকেলের ভূমিকার কথা উল্লেখ করেছে বলে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে।

টাইমের সম্পাদক ন্যান্সি গিবস বলেন, মেরকেল অবিচলিতভাবে এমন এক বিশ্বে নৈতিক নেতৃত্ব দিয়েছেন, যেখানে এর অভাব রয়েছে।

মেরকেল টাইমের ‘পারসন অব দ্য ইয়ার’ হওয়ার খবরের প্রতিক্রিয়ায় তার মুখপাত্র স্টেফান সিবট বলেন, আমি নিশ্চিত চ্যান্সেলর এটাকে তার কাজের অনুপ্রেরণা হিসেবে নেবেন।

গত মাসে চ্যান্সেলর হিসেবে ১০ বছর পূর্তি উদযাপন করেছেন মেরকেল।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, গত কয়েক বছর ধরে মেরকেলকে দেখা হয় সাবধানী নেতা হিসেবে, যিনি সাধারণত ঝুঁকি এড়িয়ে চলেন এবং নীতি নির্ধারণের ক্ষেত্রে জনমতের ওপর গুরুত্ব দেন।

তবে গত বছর ইউক্রেইন সংকটে তার নেতৃত্ব, কয়েক মাস আগে গ্রিসকে ইউরোজোনে রাখতে চুক্তিতে পৌঁছাতে তার ভূমিকা এবং শরণার্থী সংকট মোকাবেলায় তার অবস্থানে এই দৃষ্টিভঙ্গি বদলেছে।

মধ্যপ্রাচ্যে যুদ্ধকবলিত এলাকা থেকে যাওয়া হাজারো শরণার্থী গত অগাস্টে হাঙ্গেরিমুখী হলে মানবিক সংকটের ঝুঁকি দেখা দেয়। এ পরিস্থিতিতে ইউরোপীয় ইউনিয়নের আশ্রয় দেওয়া সংক্রান্ত বিধান স্থগিত করে এই শরণার্থীদের জার্মানিতে ঢুকতে দেন মেরকেল।

এ তালিকায় মেরকেলের পরে জঙ্গি গোষ্ঠী আইএসের নেতা আবু বকর আল-বাগদাদী এবং তারপর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে রিপাবলিকান পার্টির মনোনয়নপ্রত্যাশী ডোনাল্ড ট্রাম্পের নাম এসেছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ