আন্তর্জাতিক

সিরিয়ার গৃহযুদ্ধ অবসানে মধ্যস্থতায় বসতে রাজি বিদ্রোহীরা

প্রেসিডেন্ট আসাদ
প্রেসিডেন্ট আসাদ

সিরিয়ায় গৃহযুদ্ধ অবসানে জাতিসংঘের মধ্যস্থতায় সরকারের সঙ্গে আলোচনায় বসতে রাজি হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও বিদ্রোহীরা। তবে অন্তর্বর্তীকালীন সময় শুরুর সঙ্গে সঙ্গেই প্রেসিডেন্ট আসাদকে ক্ষমতা থেকে সরে যাওয়ার প্রস্তাব দেন তারা।

স্থানীয় সময় বৃহস্পতিবার সৌদি আরবের রাজধানী রিয়াদে দুই দিনব্যাপী বৈঠক শেষে এক বিবৃতিতে এ কথা জানায় বিরোধী জোট সিরিয়ান ন্যাশনাল কোয়ালিশন।

এতে বলা হয়, রাজনৈতিক মীমাংসার উদ্দেশ্য হলো বাশার আল-আসাদ কিংবা তার অধীন ব্যক্তিদের ছাড়া নাগরিকত্বে নীতিতে রাষ্ট্র প্রতিষ্ঠা করা।

ন্যাশনাল কোয়ালিশনের এক সদস্য বলেন, বৈঠকে বিভিন্ন দলের ২৫ জন নেতার সমন্বয়ে একটি প্রভাবশালী বিরোধী গ্রুপ প্রতিষ্ঠার সিদ্ধান্ত হয়।

এর আগে বুধবার রিয়াদে সরকারের সঙ্গে চূড়ান্ত আলোচনায় বসার আগে নিজেদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে বৈঠক শুরু করেন বিদ্রোহী ও সরকার বিরোধী নেতারা।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ