প্রায় ১৬ ঘণ্টা দীর্ঘ আলোচনার পর ফ্রান্সের রাজধানী প্যারিসে জলবায়ু চুক্তির খসড়া চূড়ান্ত করেছেন আলোচকরা।
ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, স্থানীয় সময় সকাল সাড়ে ১১টায় সম্মেলনে খসড়াটি মন্ত্রীদের বৈঠকে উপস্থান করা হবে। আজই চুক্তিটি সই হতে পারে বলে আশা করা হচ্ছে। তবে এ ব্যাপারে বিস্তারিত আর কিছু জানা যায়নি।
কার্বন নিঃসরণ ও জলবায়ু বিপর্যয়ের ঝুঁকি কমানো এবং ক্ষতিগ্রস্ত দেশগুলোকে ক্ষতিপূরণ দেয়া না দেয়ার বিষয়ে দীর্ঘ ১১ দিন ধরে দর কষাকষির পর আজ চূড়ান্ত চুক্তি সই হতে চলেছে।
এর আগে চুক্তিতে পৌঁছাতে প্যারিস সম্মেলনের মেয়াদ একদিন অর্থাৎ শনিবার পর্যন্ত বাড়ানো হয়।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: