আন্তর্জাতিক

ইতিহাসে প্রথমবারের মতো সৌদিতে ভোট দিচ্ছেন নারীরা

সৌদিতে ভোট দিচ্ছেন নারীরা
সৌদিতে ভোট দিচ্ছেন নারীরা

সৌদি আরবের ইতিহাসে প্রথমবারের মতো ভোট দিচ্ছেন নারীরা— দেশজুড়ে চলমান পৌর নির্বাচনে পুরুষদের পাশাপাশি প্রতিদ্বন্দ্বিতা করছেন নারীরা।

শনিবার স্থানীয় সময় সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়েছে।

বিবিসি অনলাইনের খবরে জানানো হয়, নির্বাচনে ৯৭৮ জন নিবন্ধিত নারী প্রার্থী লড়ছেন। পুরুষ প্রার্থী রয়েছেন পাঁচ হাজার ৯৩৮ জন। নির্বাচনে নারী প্রার্থীদের প্রচার চালাতে হয়েছে পর্দার আড়াল থেকে বা পুরুষ প্রতিনিধির মাধ্যমে।

নির্বাচন কর্তৃপক্ষ জানায়, ভোটার হিসেবে প্রায় এক লাখ ৩০ হাজার নারী নিবন্ধিত হয়েছেন। পুরুষ ভোটারের সংখ্যার তুলনায় তা খুব কম। পুরুষ ভোটার ১৩ লাখ ৫০ হাজার।

সৌদি আরবে নির্বাচন খুব বিরল ঘটনা।

বিগত ১৯৬৫ সাল থেকে ২০০৫ পর্যন্ত ৪০ বছর দেশটিতে কোনো নির্বাচন হয়নি। সৌদি ইতিহাসে এ নিয়ে তৃতীয়বারের মতো নির্বাচন হচ্ছে।

দেশটিতে প্রথম নিবন্ধিত নারী ভোটার সালমা আল-রাশেদ।

বিবিসিকে তিনি বলেন, পরিবর্তন একটি বিশাল ব্যাপার। নির্বাচন হলো সেই পন্থা, যার মধ্যদিয়ে আমাদের প্রতিনিধিত্ব করার বিষয়টি নিশ্চিত হয়েছে।

প্রয়াত বাদশাহ আবদুল্লাহ তার নেয়া সংস্কার উদ্যোগে বলেছিলেন, সৌদি আরবের নারীদের সঠিক মতামত ও উপদেশ দেয়ার মতো যে যোগ্যতা আছে, তা তারা দেখিয়েছেন। গত ৩০ জানুয়ারি এ বাদশাহ মারা যাওয়ার আগে দেশটির সর্বোচ্চ উপদেষ্টা পর্ষদ শুরা কাউন্সিলে ৩০ জন নারীকে নিয়োগ দিয়ে যান।

আজ ২১০০ কাউন্সিল আসনে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এর বাইরে এক হাজার ৫০ আসন পূরণ করা হবে বাদশাহর মনোনীত ব্যক্তিদের দিয়ে। এই নির্বাচনের ফল শিগগিরই ঘোষণা করা হবে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ