আন্তর্জাতিক

সৌদিতে প্রথম নারী কাউন্সিলর নির্বাচিত হলেন সালমা

সৌদিতে নির্বাচন
সৌদিতে নির্বাচন

ইতিহাসের পাতায় ঢুকে গেলেন সৌদি নারী সালমা বিনতে হিজাব আল ওতেইবি। শনিবার অনুষ্ঠিত পৌরসভা নির্বাচনে সৌদি আরবের পবিত্র মক্কা নগরীর একটি এলাকা থেকে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন তিনি। সূত্র: বিবিসি ও এএফপি

রোববার সৌদি আরবের নির্বাচন কমিশনের চেয়ারম্যান ওসামা আল বার- এর বরাত দিয়ে বার্তা সংস্তা এএফপি ও বিবিসি এ তথ্য জানায়।

মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশটিতে ২০০৫ সালে পৌরসভা নির্বাচন শুরুর পর এবারই প্রথম ভোট দেয়ার সুযোগ পেয়েছেন সৌদি নারীরা। একইসঙ্গে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতারও সুযোগ পান তারা। একচ্ছত্র রাজতন্ত্রের দেশটিতে পৌরসভার কাউন্সিলরগণই শুধু নির্বাচিত হন।

শনিবার স্থানীয় সময় সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত নির্বাচনে সৌদি আরবের ২৮৪ পৌরসভার ২১০০ আসনে এবার সরাসরি ভোট হয়। ১০৫০টি আসনে কাউন্সিলর নিয়োগ দিবে ২৮৪টি দেশটির 'মিউনিসিপাল অ্যাফেয়ার্স' বিষয়ক মন্ত্রণালয়; মোট আসন সংখ্যার দিক দিয়ে যা এক তৃতীয়াংশ। ৫ হাজারের ৯৩৮ পুরুষ প্রার্থীর বিপরীতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন ৯৭৮ জন নারী।

রোববারই নির্বাচনের ফল প্রকাশের কথা; রোববার দুপুর পর্যন্ত পাওয়া খবর অনুসারে ভোটগণনা চলছিল।

মুসলিম ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ সৌদি আরবে নারীরা ভোটাধিকার পেলেও কঠোর অনুশাসন এবং নির্বাচনী আইনের কারণে নানা সমস্যায় পড়তে হয়েছে নারী প্রার্থীদের। আইন অনুসারে, প্রচারণার সময় নারী প্রার্থীরা সরাসরি কোনো পুরুষ ভোটারের কাছে গিয়ে ভোট চাইতে পারেননি। পর্দার অপর পার্শ্বে থেকে বা অন্য কোনো পুরুষের মাধ্যমে নারী প্রার্থীদের পুরুষ ভোটারদের কাছে ভোট চাইতে হয়েছে।

তাছাড়া জনসমক্ষে কঠোর পর্দাপ্রথাসহ চলাফেরায় বিধিনিষেধ এবং আমলাতান্ত্রিক জটিলতায় সমস্যায় পড়েছেন নারী প্রার্থীরা। নারীদের ভোটার নিবন্ধনেও বেগ পেতে হয়েছে বলে অভিযোগ রয়েছে।

সৌদি আরবে এক লাখ ৩০ হাজার নারীসহ ১৫ লাখের বেশি নিবন্ধিত ভোটার রয়েছেন। শনিবারের এ নির্বাচনে নিবন্ধিত নারী ভোটারের ১০ শতাংশেরেও কম ভোট দিতে গেছেন বলে বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে। আবার প্রচারণার অভাবে নারী প্রার্থীদের সম্পর্কে না জানায় অনেক ভোটারই কোনো প্রার্থীকে ভোট দেননি বলে জানিয়েছেন।

সৌদি আরবে নির্বাচন খুবই বিরল ঘটনা। ১৯৬৫ সাল থেকে ২০০৫ পর্যন্ত দীর্ঘ ৪০ বছরে দেশটিতে কোনো নির্বাচন হয়নি। শনিবারের নির্বাচনটি মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশটির ইতিহাসে মাত্র তৃতীয় ঘটনা।

সৌদি নারীদের ভোটাধিকার দিয়ে গিয়েছিলেন দেশটির প্রয়াত বাদশাহ আবদুল্লাহ। শুধু ভোটাধিকার নয়, রাজতন্ত্রের কর্মচারী হিসেবেও মেয়েদের গুরুত্ব বেড়েছিল আবদুল্লাহর সময়। গত জানুয়ারিতে মারা যাওয়ার আগে তিনি দেশটির সর্বোচ্চ নীতিনির্ধারণী পরিষদ শুরা কাউন্সিলে ৩০ জন নারীকে নিয়োগ করেছিলেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ