সিরিয়ার রাজধানী দামেস্কে বিমান হামলায় নিহত হয়েছেন ২৮ জন। রোববার দামেস্কে বিদ্রোহীদের শক্ত এক ঘাঁটিতে ওই বিমান হামলা চালানো হয়।
বিবিসি থেকে জানা যায়, এটা এখনো নিশ্চিত না যে, সরকারী বাহিনী না রুশ বাহিনী বিমান হামলাটি চালিয়েছে।
তবে সিরিয়ায় যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থা ‘সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’ দাবি করছে সরকারি বাহিনীই হামলাটি চালিয়েছে।
নিহতদের মধ্যে কমপক্ষে ১০ জন শিশু ও ৪ জন নারী রয়েছেন। এছাড়া আরো অনেকে আহত হয়েছেন বলে জানিয়েছে মানবাধিকার সংস্থাটি।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: