শরণার্থী ঢল ঠেকাতে বিতর্কিত সীমান্তরক্ষী ও কোস্টগার্ড বাহিনী মোতায়েনের পরিকল্পনা করছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
এ পরিকল্পনা বাস্তবায়নে ইউ'র বর্তমান সীমান্তরক্ষী ফ্রনটেক্স বর্ডার টিমের চেয়ে আরো শক্তিশালী বাহিনী গড়ে তোলার প্রস্তাব করেছে ইউরোপীয় কমিশন। সেইসঙ্গে তুরস্কের শরণার্থী শিবির থেকে ইউরোপ যেতে আগ্রহী সিরীয় শরণার্থীদের পুনর্বাসনেরও প্রস্তাব করা হয়েছে।
ইউরোপের উদ্দেশে বিপজ্জনকভাবে সাগর পাড়ি দিতে গিয়ে প্রাণহানি ঠেকাতেই এ প্রস্তাব করেছে কমিশন। তবে ইইউভুক্ত কয়েকটি দেশ সীমান্তরক্ষী পরিকল্পনা বাস্তবায়নের বিরোধিতা করছে।
তারা মনে করছে, এতে তাদের দেশের সার্বভৌমত্ব খর্ব হবে। সংশ্লিষ্ট কোনো দেশের সরকারের অনুমতি ছাড়া ইইউ সীমান্তরক্ষী বাহিনীর সেদেশে প্রবেশকে কোনোভাবেই সমর্থন করবে না বলে সাফ জানিয়ে দিয়েছে পোল্যান্ড। সূত্র: বিবিসি
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: