ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমানে খাগড়াগড় বিস্ফোরণের ঘটনায় ২৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে আদালত।
সোমবার কলকাতা নগর দায়রা আদালতে এ অভিযোগপত্র দাখিল করে দেশটির জাতীয় তদন্ত সংস্থা-এনআইএ।
গোয়েন্দা সূত্রে জানা গেছে, অভিযোগপত্রের সঙ্গে ৬৬ হাজার ৭৫৩ পৃষ্ঠার নথিপত্রও জমা দেয়া হয়েছে। এবারে অভিযোগপত্রে নতুন করে নুরুল হক মণ্ডল ওরফে নঈম নামে আরেকজনের নাম যুক্ত করা হয়েছে।
বিস্ফোরণের ঘটনায় জড়িত সন্দেহে গত ২৯ নভেম্বর হাওড়া রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এর আগে গত ৩০ মার্চ ২১ জনের বিরুদ্ধে প্রথম অভিযোগপত্র জমা দেয়া হয়।
তাদের মধ্যে ৪ জন বাংলাদেশি। পরে ২৩ জুলাই আরো ৬ জনের বিরুদ্ধে অতিরিক্ত অভিযোগপত্র দাখিল করা হয়।
গতবছরের ২ অক্টোবর খাগড়াগড়ে বিস্ফোরণের ঘটনায় দুজন নিহত হন।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: