আন্তর্জাতিক

তেহরানের ওপর অবরোধ আরোপের হুমকি যুক্তরাষ্ট্রের

ইরান
ইরান

জাতিসংঘের নিষেধাজ্ঞা অমান্য করে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর অভিযোগে তেহরানের ওপর নতুন করে অবরোধ আরোপের হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র।

নিষেধাজ্ঞা পর্যবেক্ষণকারীদের একটি দল জানিয়েছে, গত অক্টোবরে পারমাণবিক অস্ত্র বহণে সক্ষম একটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে ইরান। নিরাপত্তা পরিষদের বিশেষজ্ঞ প্যানেল জানিয়েছে, মধ্যম পাল্লার ওই ক্ষেপণাস্ত্র পরীক্ষার মাধ্যমে ১৯২৯ সালের নিরাপত্তা পরিষদের এক প্রস্তাবনার লঙ্ঘন করেছে ইরান।

তবে কূটনীতিকরা বলছেন, তেহরানের ক্ষেপণাস্ত্র পরীক্ষায় ৬ বিশ্বশক্তির সঙ্গে ইরানের পরমাণু চুক্তির লঙ্ঘন হয়নি।

এর আগে ২০১০ সালে ইরানের সব ধরনের ক্ষপণাস্ত্র পরীক্ষা নিষিদ্ধ করে জাতিসংঘ।

পরে গত জুলাইয়ে এক নির্দেশনায়, পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর বিষয়ে ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। সূত্র: বিবিসি

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ