আন্তর্জাতিক

বিদ্বেষপূর্ণ প্রচারণা বন্ধে ফেসবুক-টুইটার-গুগলের সঙ্গে চুক্তি জার্মানির

ফেসবুক-টুইটার-গুগল
ফেসবুক-টুইটার-গুগল

ঘৃণা এবং বিদ্বেষপূর্ণ প্রচারণা বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য ফেসবুক, টুইটার এবং গুগলের সঙ্গে চুক্তি করেছে জার্মানি। খবর: বিবিসি

এই চুক্তি অনুযায়ী যে কোনো ঘৃণা এবং বিদ্বেষপূর্ণ পোস্ট ২৪ ঘণ্টার মধ্যে তুলে নিতে হবে।

জার্মানিতে শরণার্থীদের আশ্রয় দেয়াকে কেন্দ্র করে দক্ষিণপন্থী রাজনৈতিক গোষ্ঠীগুলো যখন অনলাইনে ব্যাপক বর্ণবাদী প্রচারণা চালাচ্ছে তখন সরকার ইন্টারনেট কোম্পানিগুলোর সঙ্গে এ ধরনের চুক্তি করা হয়েছে।

জার্মান বিচারমন্ত্রী হেইকো মাস সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলো যাতে দক্ষিণপন্থীদের মজা করার জায়গায় পরিণত না হয় তার বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছেন।

জার্মান সরকারের চাপের মুখে ফেসবুক, টুইটার এবং গুগল ঘোষণা দিয়েছে যে তারা যে কোনো বেআইনি, বর্ণবাদী বা বিদ্বেষপূর্ণ প্রচারণা অভিযোগ পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে সরিয়ে নেবে।

এরকম অভিযোগ বিশেষজ্ঞ দল দ্রুত পরীক্ষা করে দেখবে— কোনো পোস্ট বিদ্বেষমূলক কিনা, তা নির্ধারিত হবে জার্মান আইন অনুযায়ী।

এছাড়া এ ধরণের আপত্তিকর পোষ্টের বিরুদ্ধে অভিযোগ করার পদ্ধতিও সহজ করে আনার প্রতিশ্রুতি দিয়েছে এই তিন ইন্টারনেট কোম্পানি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ