আন্তর্জাতিক

শরণার্থী পুনর্বাসন নিয়ে আলোচনায় ইইউভুক্ত দেশ

শরণার্থী
শরণার্থী

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পূর্ণাঙ্গ শীর্ষ সম্মেলনে এবার শরণার্থী সমস্যার ওপর আলোকপাত করা হবে। ক্রমবর্ধমান শরণার্থী সমস্যা ইউরোপের দেশগুলোতে ব্যাপক সংকট তৈরি করেছে।

তুরস্কের শিবিরগুলোতে যেসব সিরীয় শরণার্থীরা আশ্রয় নিয়েছেন তাদের পুনর্বাসনের বিষয়ে সম্মেলনে আলোচনা করতে যাচ্ছে জার্মানিসহ ইইউভুক্ত বেশ কয়েকটি দেশ।

ব্রাসেলসে আজ অনুষ্ঠিত হতে যাওয়া ইইউ সম্মেলনে এ বিষয়ে একটি প্রস্তাবনার ওপর আলোচনা করবেন ইইউ নেতারা। তবে বিষয়টি নিয়ে কয়েকটি দেশের মতবিরোধ রয়েছে। যার কারণে শরণার্থীদের পুনর্বাসন পরিকল্পনার মূল চালিকাশক্তি অ্যাঙ্গেলা মেরকেল অন্যান্য ইইউভুক্ত দেশের বাধার সম্মুখীন হবেন।

পুনর্বাসন প্রস্তাবনায় সরাসরি তুরস্ক থেকে সিরীয় শরণার্থীদের গ্রহণ করবে ইউরোপের দেশগুলো।

আশা করা হচ্ছে, এর ফলে ইউরোপের উদ্দেশে ঝুঁকিপূর্ণভাবে সাগর পাড়ি দিয়ে প্রাণহানির সংখ্যা কমবে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ