তাইওয়ানের কাছে ওয়াশিংটনের অস্ত্র বিক্রির ঘোষণার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে তলব করেছে চীন।
চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স কে লিকে তলব করে বেইজিংয়ের ক্ষোভ ও প্রতিবাদের কথা জানিয়েছেন চীনের ভাইস পররাষ্ট্রমন্ত্রী ঝেং জিগুয়াং।
চীনের এক বিবৃতিতে বলা হয়েছে, তাইওয়ান চীন ভূখন্ডের অবিচ্ছেদ্য অংশ। এ কারণেই তাইওয়ানের কাছে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রির বিরোধিতা করে বেইজিং।
সম্প্রতি তাইওয়ানের কাছে ১.৮৩ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের অস্ত্র বিক্রির ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। আর এ ঘোষণায় ওয়াশিংটনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে তাইওয়ান।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: