গাজামুখী ত্রাণবাহী একটি তুর্কি জাহাজে ইসরায়েলি নৌবাহিনীর হামলার জের ধরে ছিন্ন হওয়া কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করতে দেশ দুইটির মধ্যে প্রাথমিক সমঝোতা হয়েছে।
এক ইসরায়েলি কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছেন, চুক্তিতে ইসরায়েলের বিরুদ্ধে তুরস্কের সব অভিযোগ প্রত্যাহারের বিনিময়ে নিহত আন্দোলনকারীদের পরিবারকে ক্ষতিপূরণ দেয়ার বিষয়টি নিশ্চিত করা হবে।
সুইজারল্যান্ডে জেষ্ঠ্য কর্মকর্তাদের মধ্যে হওয়া এ বৈঠকে উভয় দেশের মধ্যে আবারো কূটনৈতিক সম্পর্ক স্থাপনের বিষয়টি বিবেচনা করা হচ্ছে বলেও জানান ওই কর্মকর্তা। তবে তুর্কি কিংবা ইসরায়েল সরকারের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়নি।
এর আগে ২০১০ সালে গাজামুখী তুরস্কের ত্রাণবাহী জাহাজে আকস্মিক হামলা চালিয়ে ১০ তুর্কিকে হত্যা করেছিল ইসরায়েলি নৌসেনা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: