আন্তর্জাতিক

বেইজিংয়ে দ্বিতীয় দফায় ‘রেড অ্যালার্ট’

বেইজিংয়
বেইজিংয়

চীনের রাজধানী বেইজিংয়ে বায়ুদূষণের কারণে দ্বিতীয় দফায় ‘রেড অ্যালার্ট’ জারি করা হয়েছে। শুক্রবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সপ্তাহকাল আগেই বেইজিংয়ে বায়ুদূষণ নিয়ে প্রথমবারের মতো একই ধরনের ‘রেড অ্যালার্ট’ জারি করা হয়।

দ্বিতীয় দফায় ‘রেড অ্যালার্ট’ জারির পরিপ্রেক্ষিতে বেইজিং আবহাওয়া সেবা বিভাগ জানিয়েছে, বায়ুদূষণের কারণে কাল শনিবার থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত রাজধানীতে ঘন ধোঁয়াশা বহাল থাকতে পারে।

দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র জানিয়েছে, চীনের মধ্যাঞ্চলের জিয়ান থেকে উত্তর-পূর্বাঞ্চলের হারবিন পর্যন্ত বিস্তৃত এলাকায় এ দূষণের প্রভাব থাকতে পারে।

বেইজিংয়ে বায়ুদূষণ নিয়ে সর্বোচ্চ সতর্কাবস্থা জারির পরিপ্রেক্ষিতে গাড়ি চলাচল, কলকারখানা ও ভবনের কাজকর্ম সীমিত করে দেয়া হয়েছে।

দুই বছর ধরে চীনে বায়ুদূষণের কারণে ধোঁয়াশা সৃষ্টির মতো বিপর্যয় দেখা দিচ্ছে। কয়লার ইঞ্জিনে চালিত শিল্পকারখানা, যানবাহনের ধোঁয়া, নির্মাণাধীন এলাকার ধুলাবালি—এসবের কারণে চীনে ঘন ধোঁয়াশার সৃষ্টি হচ্ছে।

বেইজিং ও আশপাশের এলাকার বায়ুদূষণের ভয়াবহতা কমাতে সম্প্রতি চীনকে ৩০ কোটি ডলারের ঋণ সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।

এডিবি বলেছে, বেইজিং ও সংলগ্ন এলাকার বাতাস এমন ভয়াবহ মাত্রায় দূষিত হয়ে পড়েছে যে তা জনস্বাস্থ্য ও টেকসই উন্নয়নকে ঝুঁকির মুখে ফেলে দিয়েছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ