লিবিয়ায় দীর্ঘ দিন ধরে চলমান সংঘাত-সহিংসতা বন্ধে জাতিসংঘের মধ্যস্থতায় জাতীয় ঐকমত্যের সরকার গঠনে একটি চুক্তি সই করেছে দেশটির প্রধান দুই বিবাদমান দল।
বৃহস্পতিবার মরক্কোতে অনুষ্ঠিত এক বৈঠকে বিরোধী দুই সংসদের নেতাদের মধ্যে এ চুক্তি সই হয়। দেশটিতে জাতীয় ঐক্যের সরকার গঠনের মাধ্যমে লিবিয়ায় মানুষের দীর্ঘদিনের ভোগান্তির অবসান হবে বলে মনে করেন মধ্যস্থতাকারীরা।
তবে বিশ্লেষকরা বলছেন, বিবদমান দুই বিরোধী দলের মধ্যে চুক্তি সই হলেও সশস্ত্র গোষ্ঠীগুলো এর বিরোধিতা করতে পারে। লিবিয়ায় বর্তমানে প্রতিদ্বন্দ্বী দুটি সরকারের অধীনে দুটি পার্লামেন্ট রয়েছে।
এর একটি ত্রিপোলিভিত্তিক জেনারেল ন্যাশনাল কংগ্রেস। অপরটি জাতিসংঘ স্বীকৃত তুব্রুকভিত্তিক হাউস অব রিপ্রেজেন্টেটিভস।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: