আন্তর্জাতিক

শরণার্থী ঠেকাতে সীমান্তরক্ষী-কোস্টগার্ড গঠন করবে ইইউ

ইইউ
ইইউ

শরণার্থীদের ঢল ঠেকাতে আগামী ৬ মাসে নতুন যৌথ সীমান্তরক্ষী ও কোস্টগার্ড বাহিনী গঠন করবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। স্থানীয় সময় শুক্রবার ব্রাসেলসে চলমান ইইউ'র দুই দিনব্যাপী পূর্ণাঙ্গ সম্মেলনে এ সিদ্ধান্ত নেন ইইউ নেতারা।

ইউরোপীয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক বলেন, ইউরোপীয় অঞ্চলের বহিঃসীমান্ত সুরক্ষায় ব্যর্থ হয়েছে ইইউ সদস্যরা। তবে এবারের সম্মেলনে সব ইইউ নেতারা সাঙ্গেন এলাকা সুরক্ষিত রাখতে একমত হয়েছে।

তিনি আরো বলেন, চলতি মাস থেকেই গ্রিসের বহিঃসীমান্তে অতিরিক্ত সীমান্তরক্ষী মোতায়েন করা হবে।

এদিকে, এ বছর সারাবিশ্বে সংঘাত, সহিংসতায় রেকর্ড ৬ কোটি মানুষ শরণার্থী হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।

শুক্রবার জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এক প্রতিবেদনে জানায়, ২০১৫ সালে প্রায় ১০ লাখ মানুষ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে পৌঁছেছে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ