ইয়েমেনে যুদ্ধবিরতির মধ্যেই সরকারি বাহিনী ও হুথি বিদ্রোহীদের মধ্যেই নতুন করে সংঘর্ষ শুরু হয়েছে। এতে কমপক্ষে ৬৮ জন নিহত হয়েছে বলে জানা গেছে। আহত হয়েছে প্রায় ১০০ জন।
সৌদি আরব সীমান্তবর্তী দেশটি উত্তর পূর্বাঞ্চলে এ সংঘর্ষে পার্শ্ববর্তী হেরাদ শহরেও ছড়িয়ে পড়েছে। দুদিন আগে শহরটির নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করে সরকারি সেনারা।
সামরিক কর্মকর্তারা জানিয়েছেন, সংঘর্ষে ২৮ সেনা নিহত হয়েছে। আর কমপক্ষে ৪০ বিদ্রোহী নিহত হয়েছে বলে দাবি হুথিদের। যুদ্ধবিরতি মেনে নিয়ে গত মঙ্গলবার সুইজারল্যান্ডে জাতিসংঘের মধ্যস্থতায় আলোচনা শুরু করে হুথি বিদ্রোহী ও সরকারি প্রতিনিধিরা।
জাতিসংঘের এক হিসেবে, ইয়েমেনের চলমান সংঘর্ষে এ পর্যন্ত কমপক্ষে ৫ হাজার ৭০০ জন নিহত হয়েছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: