আন্তর্জাতিক

দিল্লি ধর্ষণ: দণ্ডপ্রাপ্ত আসামির মুক্তি

দিল্লি ধর্ষণ,আসামির মুক্তি
দিল্লি ধর্ষণ,আসামির মুক্তি

ভারতের নয়াদিল্লিতে চলন্ত গাড়িতে মেডিকেল কলেজের ছাত্রীকে গণধর্ষণ ও হত্যার দায়ে দণ্ডপ্রাপ্ত আসামি মুক্তি পেতে যাচ্ছে আজ- রোববার।

আদালত সূত্রে জানা গেছে, মুক্তিতে স্থগিতাদেশ না থাকায় বিকেলেই ছেড়ে দেয়া হবে তাকে।

অপরাধ ঘটানোর সময় নাবালক থাকায় তিন বছর পর্যবেক্ষণ হোমে আটক রাখা হয় তাকে।

শুক্রবার আদালত জানায়, তার আটকাদেশ বাড়ানোর কোনো সুযোগ নেই— তার মুক্তি স্থগিত করতে শনিবার মধ্যরাতে সুপ্রিম কোর্টে লিভ পিটিশন দায়ের করে দিল্লির মহিলা কমিশন। এ ব্যাপারে রাতেই শুনানি করার আবেদন জানায় তারা।

তবে সোমবার আবেদনটির ওপর শুনানির দিন ধার্য করে আদালত।

উল্লেখ, ২০১২ সালে ১৬ ডিসেম্বর দিল্লিতে রাতে বাড়ি ফেরার পথে মেডিকেলের ছাত্রী জ্যোতি সিংকে ধর্ষণ করে বাস চালকসহ ৬ জন। পরে হাসপাতালে মৃত্যু হয় তার। এ ঘটনায় গ্রেপ্তার হওয়া ৬ জনের মধ্যে ৪ জনকে মৃত্যুদণ্ড দেয় আদালত। আরেকজন বিচার চলাকালে জেলেই আত্মহত্যা করে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ