আন্তর্জাতিক

চীনে ভূমিধসে ৩৩টি ভবন বিধ্বস্ত

ভূমিধস
ভূমিধস

চীনের দক্ষিণাঞ্চলীয় শেনঝেন শহরে ভূমিধসে একটি শিল্পপার্কের ৩৩টি ভবন বিধ্বস্ত হয়েছে। ভবনের নিচে চাপা পড়ে এখনও নিখোঁজ রয়েছেন ৯১ জন।

রোববারের ওই ঘটনায় ধ্বংসস্তুপের মধ্য থেকে ৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এছাড়া নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে প্রায় ৯০০ জনকে।

ভূমিধসের কারণে ওই এলাকার প্রায় ৪ লাখ বর্গমিটার এলাকা ৩২ ফুট কাদার নিচে চাপা পড়েছে।

কাছাকাছি থাকা একটি গ্যাস পাইপলাইনেও বিস্ফোরণ ঘটেছে বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা শিনহুয়া।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, নির্মাণকাজের বর্জ্যের বিশাল স্তুপ ধসে ওই ভূমিধসের ঘটনা ঘটে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ