আন্তর্জাতিক

ইয়েমেন সঙ্কট: সমঝোতা ছাড়াই সমাপ্তি শান্তি আলোচনার

ইয়েমেন সঙ্কট
ইয়েমেন সঙ্কট

ইয়েমেন সঙ্কট নিরসনে সুইজারল্যান্ডে জাতিসংঘের মধ্যস্থতায় শুরু হওয়া শান্তি আলোচনা কোন সমঝোতা ছাড়াই শেষ হয়েছে। আগামী জানুয়ারিতে এ আলোচনা আবার শুরু হওয়ার কথা রয়েছে।

মঙ্গলবার জাতিসংঘের মধ্যস্থতায় সরকারি বাহিনী ও হুথি বিদ্রোহীদের মধ্যে শান্তি আলোচনা শুরু হয়। জাতিসংঘের বিশেষ দূত ইসমাইল ওউল্দ শেখ আহমেদ জানান আগামী ১৪ জানুয়ারি আলোচনা আবার শুরু হবে। তবে কোথায় হবে সে ব্যাপারে সিদ্ধান্ত হয়নি।

তিনি বলেন, আলোচনায় কিছু অগ্রগতি হয়েছে। তবে যুদ্ধবিরতি চুক্তি লংঘন করে সরকারি বাহিনী ও হুথি বিদ্রোহীদের মধ্যে নতুন করে শুরু হওয়া সংঘর্ষের কারণে জটিলতা দেখা দিয়েছে।

সম্প্রতি সরকারি বাহিনী ও হুথি বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ৬৮ জন নিহত হয়। এদের মধ্যে ২৮ জন সরকারি সেনা বলে জানান সামরিক কর্মকর্তারা।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ