আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশের সাঙ্গিন শহর প্রায় দখলে নিয়ে ফেলেছে তালেবান জঙ্গিরা।
তালেবানের বরাত দিয়ে বিবিসি থেকে জানা গেছে, জঙ্গিরা সাঙ্গিনের অধিকাংশ এলাকা দখল করে নিয়েছে। সেখানকার প্রধান প্রশাসনিক ভবনও তাদের দখলে।
সোমবার হেলমান্দের প্রাদেশিক রাজধানী লস্কর গাহতে সংবাদ সম্মেলন করেন হেলমান্দের গভর্নর।
তিনি বলেন, সাঙ্গিনে জঙ্গিদের সঙ্গে সরকারি বাহিনীর সংঘর্ষ চলছে। তবে শহরটি সরকারের নিয়ন্ত্রণেই রয়েছে বলে দাবি তার।
এদিকে, আফগানিস্তানের পূর্বাঞ্চল বাগরামে গতকাল তালেবানদের হামলায় ছয়জন মার্কিন সেনা নিহত হয়েছে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: