ভারতের নয়াদিল্লিতে সীমান্ত রক্ষী বাহিনী-বিএসএফের একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে ১০ আরোহীর সবাই মারা গেছেন।
এদিকে, এ দুর্ঘটনার পরপরই বুধবার ঢাকায় অনুষ্ঠিত হতে যাওয়া বিজিবি-বিএসএফ পর্যায়ের বৈঠকটি স্থগিত করা হয়েছে।
স্থানীয় সময় মঙ্গলবার সকাল ১০টার দিকে বিমানটি দিল্লি থেকে ঝাড়খন্ডের রাচির দিকে ওড়ার কয়েক মিনিটের মধ্যে 'ইন্দিরা গান্ধি এয়ারপোর্টের' কাছেই একটি আবাসিক এলাকায় ভেঙ্গে পড়ে।
নিহতদের মধ্যে বিএসএফের তিন জন কর্মকর্তা রয়েছেন বলে জানা গেছে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: