নির্ভয়া ধর্ষণ মামলায় দণ্ডিত নাবালকের মুক্তির পর বিক্ষোভের মুখে ভারতের পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভায় পাস হয়েছে ‘নাবালক বিচার বিল’।
মঙ্গলবার রাজ্যসভায় ৫ ঘণ্টা আলোচনার পর কণ্ঠভোটে বিলটি পাস হয়। এ বিল অনুযায়ী, খুন, ধর্ষণ, অ্যাসিড সন্ত্রাস, ডাকাতি বা এই ধরণের ঘৃণ্য অপরাধের জন্য ১৬ থেকে ১৮ বছরের কম বয়সীকে প্রাপ্তবয়স্ক হিসেবেই গণ্য করা হবে। রাষ্ট্রপতি বিলটিতে সই করলে এটি আইনে পরিণত হবে।
এর আগে প্রচলিত আইনে সংশোধন এনে চলতি বছরে মে মাসে নাবালক বিচার বিলটি লোকসভায় পাস হয়।
উল্লেখ্য, ২০১২ সালের ১৬ ডিসেম্বর দিল্লিতে চলন্ত বাসে নির্ভয়া ধর্ষণ ও হত্যা মামলার সাজাপ্রাপ্ত নাবালক আসামি সম্প্রতি মুক্তি পায়। ঘটনার সময় তার বয়স ১৮ বছরের কম থাকায় তাকে কিশোর আইনে বিচার করা হয় এবং তিন বছরের কারাদণ্ড দেয়া হয়।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: