সৌদি আরবের বন্দর শহর জিজানের একটি হাসপাতালে আগুনে কমপক্ষে ২৫ জনের মৃত্যু হয়েছে।
দেশটির সিভিল ডিফেন্সের জেনারেল ডিরেক্টরেটের বরাত দিয়ে আল-জাজিরার খবরে বলা হয়েছে, বুধবার স্থানীয় সময় রাত আড়াইটার দিকে এ ঘটনায় আহত ও ধোঁয়ায় অসুস্থ হয়ে পেড়েছেন আরো ১০৭ জন।
ঠিক কী কারণে এ অগ্নিকাণ্ড ঘটেছে, সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।
তবে হাসপাতালের দ্বিতীয় তলায় আগুনের সূত্রপাত হয়েছিল বলে আল জাজিরার খবরে জানানো হয়েছে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: