আফগানিস্তানের হেলমান্দ প্রদেশের সাঙ্গিনে রাতভর লড়াইয়ের পর স্থানীয় কমান্ডারসহ ৫১ জন তালেবান জঙ্গিকে হত্যার দাবি করেছে দেশটির সরকার।
বুধবার তালেবানরা সরকারি বাহিনীকে হঠিয়ে সাঙ্গিনের পুরো নিয়ন্ত্রণ নিজেদের দখলে নেয়ার দাবি করে।
তালেবানদের দখল থেকে সাঙ্গিন শহর নিজেদের নিয়ন্ত্রণে নিতে সরকারি বাহিনী চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
আফগান এক কর্মকর্তা জানিয়েছেন, পাল্টা আক্রমনের মাধ্যমে সাঙ্গিনের প্রধান ভবনগুলোর নিয়ন্ত্রণ নিয়েছে সরকারি বাহিনী।
এদিকে, সাঙ্গিনের নিয়ন্ত্রণ নিয়ে গত কয়েক সপ্তাহ ধরে সরকার এবং তালেবান জঙ্গিদের মধ্যে সংঘর্ষ চলছে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: