নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলে একটি শিল্পাঞ্চলে গ্যাসক্ষেত্রে ভয়াবহ বিস্ফোরণে নিহত হয়েছে ১০০ বেশি মানুষ।
দেশটির আনাম্ব্রা প্রদেশের নিউয়ি শহরের ওই গ্যাস প্লান্টে ট্রাক থেকে রান্নার গ্যাস সরবরাহ করার সময় বিস্ফোরণের ঘটনাটি ঘটে। এতে কারখানার শ্রমিকসহ অনেক পথচারীও নিহত হয়েছে।
এছাড়া যারা সিলিন্ডারে গ্যাস সংগ্রহ করতে এসেছিল তাদের মধ্যেও অনেকে হতাহত হয়েছে।
বিস্ফোরণটি কেন ঘটল তা এখনো পরিস্কার নয়, তবে প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, সরবারাহের সময় গ্যাস ঠান্ডা করার যথাযথ ব্যবস্থা নেয়া হয়েছিল না।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: