আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে দাবানলে পুড়ে গেছে প্রায় ১২০০ একর জমি

যুক্তরাষ্ট্রে দাবানল
যুক্তরাষ্ট্রে দাবানল

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে দাবানলে পুড়ে গেছে প্রায় ১২০০ একর জমি। দমকল বাহিনীর ৬ শতাধিক সদস্য আগুন নেভাতে কাজ করছে।

দমকল কর্মকর্তারা জানিয়েছেন, ভেনতুরা কাউন্টির সোলিমার সৈকত এলাকায় স্থানীয় সময় শুক্রবার রাত ১১টা থেকে দাবানল শুরু হয়। ঝড়ো বাতাসে শুকনো গাছপালায় আগুন আরো দ্রুত ছড়িয়ে পড়ে। এর পরপরই আশপাশের মহাসড়ক বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। দাবানল থেকে বিস্ফোরণের আশঙ্কায় ওই এলাকার তেল, গ্যাস ও বিদ্যুত সংযোগ বন্ধ রাখা হয়েছে।

তবে এখন পর্যন্ত বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এদিকে, যুক্তরাষ্ট্রের দক্ষিণ-মধ্যাঞ্চলের অঙ্গরাজ্যগুলোতে প্রায় এক সপ্তাহ ধরে চলা টর্নেডো, প্রবল বর্ষণ ও বন্যায় এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ২২ জনে দাঁড়িয়েছে।

শুধুমাত্র মিসিসিপিতেই ২০টি টর্নেডোর আঘাতে ৪ শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে কিংবা ধ্বংস হয়েছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ