আন্তর্জাতিক

ল্যাটিন আমেরিকায় বন্যায় দেড় লাখ মানুষ গৃহহীন

ল্যাটিন আমেরিকায় বন্যা
ল্যাটিন আমেরিকায় বন্যা

ভারি বর্ষণে ল্যাটিন আমেরিকার প্যারাগুয়ে, উরুগুয়ে, ব্রাজিল ও আর্জেন্টিনায় বন্যায় ১ লাখের বেশি মানুষ গৃহহীন হয়ে পড়েছে।

বিবিসি সূত্র মতে, গ্রীষ্মকালীন টানা বৃষ্টিতে দক্ষিণ আমেরিকার বিশাল এলাকাজুড়ে নদীর পানি বেড়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ প্যারাগুয়ের রাজধানী আসুনসিয়নের প্রায় ৯০ হাজার মানুষ বাড়িঘর ছেড়ে যেতে বাধ্য হয়েছে। গাছের নিচে চাপা পড়ে অন্তত ৪ জন নিহত হয়। আসুনসিয়নে জরুরি অবস্থা জারি করেছে কর্তৃপক্ষ।

এছাড়া ৭টি এলাকায় দুর্গতদের সহায়তায় ত্রাণ তহবিলের ঘোষণা দেয়া হয়েছে। বন্যায় উত্তর আর্জেন্টিনায় গৃহহীন হয়েছে ২০ হাজারের মতো মানুষ। ভারি বর্ষণে ব্রাজিলের রিও গ্রান্ড ডো সালের ৩৮টি শহরের প্রায় ১৮০০ মানুষ উদ্বাস্তু হয়েছে।

বন্যায় কুয়ারাই নদীর পানি বেড়ে উরুগুয়েতে ৯ হাজারের বেশি মানুষ গত কয়েকদিন ধরে গৃহহীন অবস্থায় রয়েছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ