আন্তর্জাতিক

রামাদি শহরে একটি কম্পাউন্ড পুনর্দখলে নিয়েছে সেনাবাহিনী

ইরাক
ইরাক

ইরাকের রামাদি শহরে সরকারের সাবেক একটি স্থাপনা (কম্পাউন্ড) পুনর্দখলে নিয়েছে দেশটির সেনাবাহিনী।

ইসলামিক স্টেটের (আইএস) জঙ্গিরা ওই স্থান থেকে সেনাবাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ চালাচ্ছিল। সূত্র: বিবিসি।

গত মে মাসে আনবার প্রদেশের এই রাজধানী শহর দখল করে নেয় আইএস। এ ঘটনাকে দেশটির সেনাবাহিনীর জন্য বিব্রতকর হিসেবে বিবেচনা করা হচ্ছিল। রামাদির পুনর্দখল নিতে কয়েক সপ্তাহ ধরে সেনাবাহিনী চেষ্টা চালিয়ে আসছিল।

রামাদির সবশেষ অগ্রগতি সম্পর্কে ইরাকি সেনাবাহিনীর একজন মুখপাত্র জানান, পুনর্দখলে নেয়া কমপ্লেক্সটি পুরোপুরি তাদের নিয়ন্ত্রণে। সেখানে আইএস জঙ্গিদের কোনো চিহ্ন নেই।

মুখপাত্র সাবা আল-নোমানি বলেন, এ কমপ্লেক্স নিয়ন্ত্রণে নেয়ার অর্থ হলো—আইএস রামাদিতে পরাজিত হয়েছে। এখন শহরের কোথাও যদি আইএসের বিচ্ছিন্ন অবস্থান থেকে থাকে, তবে তা উৎপাটন করা হবে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ