দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় দক্ষিণ কোরিয়ার যে নারীদের জাপানি সৈন্যদের জন্য যৌনদাসী হতে বাধ্য করা হয়েছিল, তাদের ক্ষতিপূরণ দিতে রাজী হয়েছে টোকিও।
সোমবার সিউলে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের পর ক্ষতিপূরণের ঐতিহাসিক ঘোষণাটি আসে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের যৌনদাসীদের ক্ষতিপূরণের বিষয়ে ১৯৬৫ সালের পর এই প্রথম এ ধরনের কোন চুক্তিতে আসতে রাজি হয়েছে জাপান।
ওই ঘটনায় জাপান সরকার আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছে বলে বিবিসির এক প্রতিবেদন থেকে জানা যায়।
ক্ষতিগ্রস্তদের জন্য দক্ষিণ কোরিয়ার গঠিত তহবিলে ১ বিলিয়ন ইয়েন ক্ষতিপূরণ দেয়ার একটি প্রস্তাব দিয়েছে জাপান। দক্ষিণ কোরিয়া দীর্ঘদিন ধরেই এ ক্ষতিপূরণ দাবি করে আসছিল, যা নিয়ে জাপানের সঙ্গে টানাপোড়েনও ছিল।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: