আন্তর্জাতিক

ইংল্যান্ডে প্লাবিত একহাজার বাড়িঘর

বন্যা
বন্যা

উত্তর ইংল্যান্ডের ইয়র্কশায়ার ও ল্যাঙ্কাশায়ারসহ বিশাল এলাকা বন্যা কবলিত হয়েছে। প্লাবিত হয়েছে লিডসের একহাজার বাড়িঘর।

আবহাওয়া অফিস উত্তর ইংল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডে বুধবার বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। এতে আরো বেশি করে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।

গত ২৪ ঘণ্টায় উত্তর ইংল্যান্ডের কয়েক জায়গায় নদীর পানি বেড়েছে। বিরামহীন বৃষ্টির কারণে সৃষ্ট এই বন্যায় বহু বাড়িঘর পানিতে ডুবে গেছে। অনেক এলাকায় বিদ্যুত বিচ্ছিন্ন রয়েছে। এ পরিস্থিতিতে কয়েকশো মানুষ বাড়ি-ঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে।

দুর্গত এলাকা পরিদর্শনে গিয়ে প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বন্যা পরিস্থিতি মোকাবিলায় ত্রাণ তহবিল ঘোষণা করেছেন।

এদিকে, কয়েক দফা টর্নেডোর আঘাত ও বন্যার পর এবার ভারি তুষারপাত ও বৃষ্টি শুরু হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। এসব প্রাকৃতিক দুর্যোগে এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৩ জনে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ