পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় একটি সরকারি ভবনের সামনে শক্তিশালী আত্মঘাতী বোমা হামলায় ২২ জন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ৫০ জন।
মারদান জেলার উপ-মহাপরিদর্শক বলেন, জাতীয় ডাটাবেস ও নিবন্ধন অফিসের গেইটের সামনে এ হামলার ঘটনা ঘটে। আত্মঘাতী হামলাকারী একটি মোটরসাইকেলে করে ঘটনাস্থলে আসে। তাকে নিবন্ধন অফিসের ভেতরে ঢুকতে না দিলে গেইটের পাশেই সে বিস্ফোরণ ঘটায়।
বোমা নিষ্ক্রিয়কারী ইউনিটের কর্মকর্তারা জানান, বিস্ফোরণে ৮ থেকে ১০ কেজি ওজনের শক্তিশালী বিস্ফোরক দ্রব্য ব্যবহার করা হয়েছে। বিস্ফোরণের সময় ভবনের ভেতরে লোকজন জাতীয় পরিচয়পত্র তৈরির জন্য লাইনে দাঁড়ানো ছিল।
তেহরিক-ই-তালেবানের বিচ্ছিন্ন গ্রুপ জামাতুল আহরার এ ঘটনার দায় স্বীকার করেছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: