আন্তর্জাতিক

চলতি বছরে ১০ লাখের বেশি শরণার্থী ইউরোপে

শরণার্থী
শরণার্থী

চলতি বছর ২০১৫ সালের শুরু থেকে এ পর্যন্ত সাগর পথে ইউরোপ পাড়ি জমিয়েছে ১০ লাখের বেশি শরণার্থী। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

এদের মধ্যে প্রায় ৮ লাখ ৫ হাজার শরণার্থীই তুরস্কের ওপর দিয়ে গ্রিস হয়ে ইউরোপে ঢুকে। বাকী দেড় লাখ শরণার্থীর বেশিরভাগই লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি হয়ে ইউরোপে প্রবেশ করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটাই ইউরোপে সবচেয়ে বেশি শরণার্থী প্রবেশের ঘটনা।

প্রতিবেদনে আরো বলা হয়, এসব শরণার্থীদের কমপক্ষে ৪৯% সিরিয়ার নাগরিক, আর ২১% আফগানিস্তানের। সাগর পাড়ি দিতে গিয়ে তিন হাজার ৭০০ শরণার্থী হয় মারা গেছে অথবা নিখোঁজ হয়েছে বলেও প্রতিবেদনে বলা হয়েছে।

এর আগে ২০১৪ সালে ইউরোপে শরণার্থী ঢুকে দুই লাখ ১৬ হাজারের মতো।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ